ঢাকা, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ (মঙ্গলবার)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে—এমন আশাবাদ ব্যক্ত করে ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাদকসম্রাটদের বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিল ও দৈনিক বাংলা মোড় এলাকায় নির্বাচনি প্রচার ও গণসংযোগকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আমরা অর্থ ও পেশিশক্তির নির্বাচন চাই না। কিন্তু এখন দেখা যাচ্ছে—মাদকের টাকা, সন্ত্রাস সবই নির্বাচনের মধ্যে ঢুকে গেছে। যারা মাদকসম্রাট, তাদেরকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে।”
তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ১১ দলীয় জোট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
“আমি আশাবাদী, বাংলাদেশে সর্বত্র গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। হকার্স সমিতির সঙ্গে যুক্ত হকারদের পাশে আমরা থাকবো।”
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন,
“আমরা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে নাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। তাই ১১ দলীয় জোট সরকার গঠন করবে—এই বিশ্বাস আমাদের আছে।”
নির্বাচন বানচালের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকসহ সেগুনবাগিচা এলাকায় এক বিএনপি কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“যেখানে সমস্যা, সেখানেই বিএনপির লোক পাওয়া যাচ্ছে।”
1 Comment
Become our partner and turn clicks into cash—join the affiliate program today!