ঢাকা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ ওসমান হাদির খুনি ও চব্বিশের গণঅভ্যুত্থানে জড়িত গণহত্যাকারীদের ভারতে আশ্রয় প্রদানের প্রতিবাদে জুলাই ঐক্য শহীদ মিনার থেকে ‘ভারত আউট’ ডাক দেবে। র্যালি ফর বাংলাদেশ কর্মসূচি এই প্রতিবাদকে আরও জোরদার করবে।
জুলাই ঐক্য জানিয়েছে, তারা শহীদ ওসমান হাদির হত্যাকারী ও চব্বিশের গণঅভ্যুত্থানের জড়িতদের ভারতে আশ্রয় প্রদানের, আইসিসিসহ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের একচ্ছত্র আধিপত্য, এবং গত চারটি জাতীয় সংসদ নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে।
শহীদ ওসমান হাদির রক্তঝরা চেতনা ধারণকারী এই মোর্চার উদ্যোগে শনিবার বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিপ্লবী সংগঠন ও সামাজিক আন্দোলনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শহীদ ওসমান হাদি চত্বর পর্যন্ত একটি দুর্বার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, যা ভারতের আগ্রাসন ও দালাল রাজনীতির বিরুদ্ধে জনগণের ঘৃণা ও প্রতিরোধের বার্তা বহন করবে।