ঢাকা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গুলশান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়ের সময় ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যানকে উষ্ম শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক অবস্থা নিয়ে আলোচনা হয়।
অংশগ্রহণকারীরা শিক্ষা খাতে জিডিপি বৃদ্ধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও মতবিনিময় করেন।
জনাব তারেক রহমান ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আগামীর বাংলাদেশ সকলেই ঐক্যবদ্ধ হয়ে বিনির্মাণ করতে পারব, এই আশাবাদ আমার।”
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম
- সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির
- ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ খান বাপ্পি
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম
- ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী ও ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব হাসান