যেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও মতবিনিময় করেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
অনুষ্ঠানের এক আবেগঘন পর্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পিতা-মাতাদের কথা মনোযোগ দিয়ে শোনেন মোঃ নাহিদ ইসলাম। তাঁদের স্মৃতি, বেদনা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয় সম্মানের সঙ্গে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সরাসরি প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে ও খোলামেলা ভাবে তাঁদের প্রশ্ন তুলে ধরেন, আর মোঃ নাহিদ ইসলাম সেগুলোর উত্তর দেন স্পষ্ট ও আন্তরিকভাবে। তারুণ্যের অংশগ্রহণে মুখর এই আয়োজন হয়ে উঠেছিল ভাবনা, দায়িত্ববোধ ও আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যয়ের এক দৃঢ় প্রতিজ্ঞা।