ঢাকা । ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম ভোট দিয়েছেন রাজধানীর বাড্ডায়।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড্ডার ১৬২ নম্বর ওয়ার্ডের এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
ভোটগ্রহণ শুরুর পরপরই কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন নাহিদ ইসলাম। এ সময় দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীসহ সারাদেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।