কুমিল্লা । ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় সূত্র জানায়, সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে থাকে।
১৭ বছর পর জাতীয় নির্বাচনে অংশ নিতে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন। সকাল থেকেই নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।