ময়মনসিংহ, ১৫ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭, ময়মনসিংহ-২ আসনে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনে বিপুল ভোটে এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী রিকশা প্রতীকে বিজয়ী হয়।
এই জনরায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে পরাজিত পক্ষের কতিপয় দুষ্কৃতকারী ও বিপথগামী নেতাকর্মীরা শুরু থেকেই রিকশা’র কর্মী-সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন ও হিংসাত্মক আক্রমণ করে আসছে।
বিপরীতে এগারো দলের কর্মী সমর্থকেরা সর্বোচ্চ সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছেন।
গতকাল তারাকান্দা’র টিউকান্দা বাজারে এগারো দলীয় জোটের সমর্থকের দোকানে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মত ন্যাক্কারজনক অপরাধ তারা সংগঠিত করেছে।
একইসাথে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল বাশার আকন্দের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও চালককে জখম করার মত ঘটনাও ঘটেছে।
যাদের কাছ থেকে নিজ দলের সাবেক এমপিও নিরাপদ নয়, সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণ অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে।
প্রশাসনের উচিত দ্রুত দোষীদের বিরুদ্ধে গ্রেফতার করত কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। আইনশৃঙ্খলা বাহিনীর শৈথিল্য কোনও ভাবেই মেনে নেওয়া হবে না।
যারা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা আর যাই হোক, গণতান্ত্রিক রাজনীতিতে অন্তত বিশ্বাস করে না। জনগণের অভিপ্রায়ের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হতে হবে।