প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির।
বিরোধী দলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
অন্যদিকে, বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন নাহিদ ইসলাম, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক।
সিদ্ধান্তের প্রেক্ষাপট
সংসদ সদস্যদের শপথ শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
শপথ গ্রহণ
এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াতের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে এনসিপির সংসদ সদস্যরাও শপথ নেন।
সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও ১১ দলীয় ঐক্যের এমপিরা শপথ নেন বলে জানা গেছে।