কুষ্টিয়া, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে জানা যায়, কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা চলেছে। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় কমিটি তাকে চাকরি থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করেছিল।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১)-এর বিধান মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত থাকা অবস্থায় কল্লোল বিশ্বাস খোরপোষ, ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন।