ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল র্যাফেল ড্র’র মাধ্যমে মাহে রমাদানে মোটরসাইকেল ও অন্যান্য উপহার বিতরণ করা হবে।
মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংক রেমিট্যান্স গ্রাহকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতিটি ব্যাংকিং দিনে (রবি-বৃহস্পতিবার) রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে একটি করে মোটরসাইকেল উপহার দেওয়া হবে। এছাড়া গ্রাহকরা কমন গিফট হিসেবে চাবির রিংও পাবেন।
অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন রিয়া মানি ট্রান্সফারের ভারত ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর ড. এমিল রোবান। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত ছিলেন।