অনলাইন ডেস্ক | ০৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটি ২০০৩ সালের ইরাক অভিযানের তুলনায় প্রায় দ্বিগুণ মাত্রার অভিযান।
ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জানিয়েছেন, অভিযানের অংশ হিসেবে ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করা হয়েছে। ইউএস নেভির সিনিয়র এডমিরাল ব্রাড কুপার বলেন, “আজ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি জাহাজ নেই।”
তিনি আরও জানিয়েছেন, প্রায় ৫০ হাজার সেনা, ২০০ যুদ্ধবিমান, দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বম্বারের সমন্বয়ে এই অভিযান সম্পন্ন হয়েছে। এ অভিযানকে তিনি এই প্রজন্মের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সেনা মোতায়েন হিসেবে বর্ণনা করেছেন।
অ্যাডমিরাল কুপার বলেন, “সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে। এছাড়া ইরানি নৌবাহিনীকেও লক্ষ্য করেছি, যার মধ্যে রয়েছে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিন।”