ইরানের প্রেসিডেন্ট টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, শত্রুরা আশা করছে আমরা আত্মসমর্পন করবো। কিন্তু তাদের আশা আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ভিডিও বার্তায় স্বাধীনতা ও মানবাধিকার দাবিদারদের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির শাহাদাত এবং স্কুল শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, তারা আন্তর্জাতিক আইন অঙ্ঘন করে যেখানে ইচ্ছা সেখানে বোমাবর্ষণ করছে- স্কুল, হাসপাতালসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা কোনো কিছুই তারা বাদ দিচ্ছে না।
ইরানের প্রেসিডেন্ট জনগণকে উদ্দেশ্য করে বলেন, যত কষ্টই হোক আপনারা প্রতিরাতে রাজপথ ও স্কয়ারগুলোতে অবস্থান নিন। যেকোনো ইরানি যারা এ দেশে বসবাস করে সে যে মাজহাবেরই হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক তারা যেন আমাদের ইরান ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখতে যেন রাজপথে উপস্থিত থেকে প্রতিবাদ ও শ্লোগান অব্যাহত রাখে। যাতে আমাদের শত্রুরা হতাশ হয়ে পড়ে।
তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আজ সেসবকে উপেক্ষা করে একে অপরের পাশে দাঁড়ান এবং হাতে হাত রেখে নিজ দেশের মাটি ও পানিকে রক্ষা করুন যাতে যতদিন জীবন আছে ততদিন শক্ত প্রতিরোধ গড়ে তুলে আমরা মাথা উঁচু করে চলমান সংকট থেকে বেরিয়ে আসতে পারি