গাজী সালাউদ্দিন তানবীর তার এক ফেসবুক পোস্টে বলেন, বিগত সময়ে আমার বিরুদ্ধে ওঠা ৪০০ কোটি টাকার যে কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছিল, এখন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর মাননীয় আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (দুদক) আমাকে নির্দোষ ঘোষণা করে ।
কিন্তু আমার প্রশ্ন এখানে নয়,
তিনি আরও বলেন, আমার প্রশ্ন সেই সকল গণমাধ্যমের প্রতি, যারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হওয়ার সাথে সাথেই চটকদার হেডলাইন তৈরি করে আমাকে “দুর্নীতিবাজ” আর “অপরাধী” তকমা দিয়ে জনমনে গেঁথে দিয়েছিল। কোনো প্রকার সত্যতা যাচাই ছাড়াই সামাজিকভাবে আমাকে আর আমার পরিবারকে হেয় করা হয়েছিল।
আজ যখন আমি নির্দোষ প্রমাণিত হলাম, তখন সেই চটকদার হেডলাইনগুলো কোথায়? আজ কেন সত্যটি প্রচারে তাদের কলম এত স্তব্ধ?
তখনকার উন্মাদনা বনাম বর্তমান নীরবতা: অভিযোগ উঠলেই সংবাদ প্রচারের যে তাগিদ, সত্য প্রমাণিত হলে তা প্রচারের প্রতি কেন সেই একই দায়বদ্ধতা নেই?
নৈতিক সাংবাদিকতা কি হারিয়ে গেছে? যারা আমার সম্মান নষ্ট করতে উঠেপড়ে লেগেছিলেন, তাদের কলম আজ কেন স্তব্ধ? সত্য প্রকাশের সাহস কি শুধু অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ?
ব্যক্তি ও পরিবারের সামাজিক ক্ষতি: একটি মিথ্যা অভিযোগ একজন মানুষ এবং তার পরিবারের যে অপূরণীয় ক্ষতি করে, তার দায়ভার কে নেবে? আমার মায়ের চোখের পানির মূল্য কে দেবে?
৪০০ কোটি টাকার মিথ্যা ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ আনা হয়েছিল: গাজী সালাউদ্দিন তানবীর
Previous Articleনারীকে স্বাবলম্বী হতে পড়াশোনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000