ঢাকা | ১৪ মার্চ ২০২৬
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত
সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সম্প্রতি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে মোট ৮টি পদে ৮ জন নিয়োগ দেবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র নির্ধারিত ফরমে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
প্রার্থীরা বিস্তারিত তথ্য ও আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন ডিএমটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে।
পদ ও বেতন কাঠামো (সংক্ষেপে)
- পরিচালক (অর্থ ও হিসাব) – ১ জন
- বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
- পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) – ১ জন
- বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
- মহাব্যবস্থাপক (অপারেশন) – ১ জন
- বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
- মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম) – ১ জন
- বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
- মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) – ১ জন
- বেতন: ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
- উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল) – ১ জন
- বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
- উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) – ১ জন
- বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
- উপাধ্যক্ষ – ১ জন
- বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা প্রয়োজন। অধিকাংশ পদের ক্ষেত্রে প্রকৌশল, অর্থনীতি, হিসাববিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি আবশ্যক।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে—
ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড
মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো
সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫–১৬
দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০
গুরুত্বপূর্ণ তারিখ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১১ মার্চ ২০২৬
- আবেদন শুরু: ১১ মার্চ ২০২৬
- আবেদন শেষ: ২৩ এপ্রিল ২০২৬