গাজা | ১৪ মার্চ ২০২৬
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন Hamas। তবে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
শনিবার এক বিবৃতিতে Hamas বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যেকোনো উপায়ে আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তবে সংগঠনটি ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন প্রতিক্রিয়ার অংশ হিসেবে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করে।
হামাসের বিবৃতিতে বলা হয়, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা যাতে আরও বিস্তৃত না হয় সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এর আগে যুদ্ধ শুরুর দিন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-কে হত্যার ঘটনাকে ‘নৃশংস অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছিল হামাস।
খামেনি নিহত হওয়ার পর এক বিবৃতিতে সংগঠনটি বলেছিল, তিনি ফিলিস্তিনি জনগণ, তাদের লক্ষ্য এবং প্রতিরোধ যোদ্ধাদের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিয়ে এসেছিলেন