মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে পরিকল্পিত হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ওই হিসেবে হামলার সময়সীমা আগামী ৬ এপ্রিল ২০২৬ (সোমবার) পযন্ত করা হয়েছে।
স্থগিতের কারণ হিসেবে ট্রাম্প জানিয়েছেন যে, ইরান সরকারের অনুরোধে এবং চলমান আলোচনা “খুব ভালোভাবে” চলায় তিনি এই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে শত্রুতা নিরসনের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এই সময় দেওয়া হয়েছে।