প্রকাশ । ০২ এপ্রিল ২০২৬
ইরানের সেনাপ্রধান আমির হাতামি সম্ভাব্য স্থল আক্রমণ মোকাবিলার জন্য সেনাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শত্রু স্থল অভিযান চালালে একজনও বেঁচে ফেরার সুযোগ পাবেনা।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনার এক ভিডিওতে হাতামিকে অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে দেখা গেছে। এ সময় তিনি সেনাবাহিনীকে নির্দেশ দেন, শত্রুদের প্রতি মুহূর্তের গতিবিধি ও কার্যকলাপ অত্যন্ত নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে এবং আক্রমণের পদ্ধতি মোকাবিলার জন্য যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করতে।
হাতামি বলেন, “শত্রু যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে একজনও যেন বেঁচে না ফেরে।”
এই নির্দেশনা ইরানের সামরিক কর্তৃপক্ষকে সম্ভাব্য হুমকির মোকাবিলায় প্রস্তুত রাখার লক্ষ্যে দেওয়া হয়েছে।