প্রকাশ , ০৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলার পর ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দ্বীপটির ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে
মঙ্গলবার ইরানের খার্গ দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দ্বীপটির ৫০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়।
হামলার পর পুরো খার্গ দ্বীপ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচণ্ড আক্রমণের ফলে দ্বীপজুড়ে ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
The Wall Street Journal জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো দ্বীপটির ৫০টিরও বেশি সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে।
অন্যদিকে Mehr News Agency জানিয়েছে, মার্কিন ও ইসরাইলি যুদ্ধবিমানগুলো দ্বীপে একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে। হামলার সময় দ্বীপজুড়ে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।