ইরানকে চুক্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র, জানিয়েছেন প্রেস সচিব
ওয়াশিংটন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, ইরানকে নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। তবে তেহরান যদি তা মানতে ব্যর্থ হয়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট কী পদক্ষেপ নেবেন, তা একমাত্র তিনিই জানেন।
White House-এর প্রেস সচিব ক্যারোলিন লেভিট Al Jazeera-কে বলেন, ইরান সরকারকে চলমান পরিস্থিতি মোকাবিলা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে বলা হয়েছে। এ জন্য ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, “পরিস্থিতি কোন পর্যায়ে আছে এবং প্রেসিডেন্ট কী করবেন, তা একমাত্র তিনিই জানেন।”
লেভিটের বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।