প্রকাশ , ০৭ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে গুরুত্ব দিচ্ছে না ইরান। দেশটির প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইরান অতীতেও বহু হুমকি মোকাবিলা করেছে এবং এখনো ভয় পায় না।
মার্কিন প্রেসিডেন্ট Donald Trump সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে ‘আজ রাতেই ধ্বংস করে দেওয়ার’ হুমকি দেওয়ার পর তার প্রতিক্রিয়ায় বক্তব্য দিয়েছেন ইরানের প্রথম উপরাষ্ট্রপতি Mohammad Reza Aref।
মোহাম্মদ রেজা আরেফ বলেন, হাজার বছরের ইতিহাসে ইরানের সভ্যতা বহুবার শত্রুদের ‘ভ্রান্ত ধারণা’ অতিক্রম করেছে। ফলে এ ধরনের হুমকিতে ইরান ভয় পায় না।
তিনি বলেন, “ট্রাম্পের হুমকিতে ইরান ভীত হবে না। শত্রুর আগ্রাসনের জবাব আমরা দৃঢ় অবস্থান ও নিজেদের জাতীয় শক্তির ওপর নির্ভর করেই দেব।”
ইরানের পক্ষ থেকে এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে এবং হরমুজ প্রণালি, সামরিক হামলা ও যুদ্ধবিরতি ইস্যুতে দুই দেশের অবস্থান আরও কঠোর হয়ে উঠেছে।