আলোচনার অতীত অভিজ্ঞতা ‘ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গ’-এ শেষ হয়েছে—গালিবাফ
তেহরান
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতি তাদের সদিচ্ছা থাকলেও কোনো ধরনের বিশ্বাস নেই। তিনি জানান, ইরানি প্রতিনিধিদল আত্মবিশ্বাসী হলেও মার্কিন পক্ষের প্রতি আস্থাহীনতা বজায় রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের সদিচ্ছা আছে, কিন্তু কোনো বিশ্বাস নেই।”
তিনি আরও বলেন, মার্কিনিরা যদি একটি ‘প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত’ থাকে, তবে ইরানও আলোচনায় প্রস্তুত হতে পারে।
তবে অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, আমেরিকার সঙ্গে ইরানের পূর্ববর্তী আলোচনাগুলো প্রায় সবসময়ই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
গালিবাফের ভাষ্য অনুযায়ী, এসব আলোচনার শেষ হয়েছে প্রতিশ্রুতি লঙ্ঘনের মধ্য দিয়ে, যা দুই দেশের মধ্যে আস্থার সংকটকে আরও গভীর করেছে।
বর্তমান প্রেক্ষাপটে ইরান একদিকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখলেও, অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার বিষয়ে সতর্ক অবস্থান বজায় রাখছে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র: Al Jazeera