ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে যে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মাস্কাট থেকে ইসলামাবাদে ফিরে রাশিয়া যাবেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, “ইসলামাবাদ সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধিদলের কয়েকজন সদস্য যুদ্ধ সমাপ্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশনা লাভের জন্য ইসলামাবাদে আলোচনার পর তেহরানে ফিরেছেন এবং রবিবার রাতে ইসলামাবাদে আরাকচির সাথে পুনরায় যোগ দেবেন।”
ইসলামাবাদ ছাড়ার আগে, আরাকচি পাকিস্তানি কর্মকর্তাদের সাথে তার আলোচনাকে “অত্যন্ত ফলপ্রসূ” বলে বর্ণনা করেছেন, তবে তিনি এই ও যোগ করেছেন যে, “যুক্তরাষ্ট্র কূটনীতি নিয়ে সত্যিই আন্তরিক কিনা, তা এখনও দেখার বিষয়।”