ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি (২৪ এপ্রিল ২০২৬) প্রকাশ করেছেন যে তিনি প্রাথমিক পর্যায়ের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং সফলভাবে রেডিয়েশন থেরাপি নিয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বরে তার প্রোস্টেট বড় হয়ে যাওয়ায় একটি অস্ত্রোপচার করা হয়েছিল। পরবর্তী রুটিন স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকরা তার প্রোস্টেটে ১ সেন্টিমিটারের চেয়েও ছোট একটি ম্যালিগন্যান্ট টিউমার খুঁজে পান।
নেতানিয়াহু জানিয়েছেন যে ইরান যেন যুদ্ধের সময় এই তথ্যকে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য তিনি এটি দুই মাস গোপন রেখেছিলেন।
চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে থাকা অথবা থেরাপি নেওয়ার পরামর্শ দিলে তিনি টার্গেটেড রেডিয়েশন থেরাপি গ্রহণ করার সিদ্ধান্ত নেন।
জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রায় আড়াই মাস আগে এই চিকিৎসা সম্পন্ন হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং ক্যান্সারমুক্ত। তার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়ন।