ইরানের সাথে গোপন সম্পর্ক এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এবং পুলিশ ৩ জন ইসরায়েলি সেনা (IDF Soldier) এবং ১ জন বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে। এই ব্যক্তিরা অপ্রাপ্তবয়স্ক থাকাকালীন থেকেই ইরানি এজেন্টদের সাথে যোগাযোগ রাখছিল বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত এবং ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও বেসামরিক স্থাপনার ছবি ও ভিডিও ধারণ করে পাঠাত।