পশ্চিম বঙ্গে নির্বাচনের পর সংখ্যালঘু মুসলমানসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন করা হচ্ছে। এর প্রভাব বাংলাদেশে পড়বে। এজন্য আমাদের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশ বিরোধী কোনো শক্তির উস্কানিতে পা দেওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো। আমরা দেখিয়ে দিবো, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ দেশ।