রাশিয়া টুডে-র একজন সংবাদদাতা জানিয়েছেন যে, বৃহস্পতিবার সন্ধ্যায় দখলদার ইসরায়েলি সরকার দক্ষিণ লেবাননের ইয়াহমার আল-শাকিফ এবং কাফর বেনিত শহর দুটিতে ফসফরাস বোমা হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, সাদা ফসফরাস সামরিক কাজে ধোঁয়া তৈরির জন্য ব্যবহার করা গেলেও জনবহুল বা বেসামরিক এলাকায় এর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। কারণ এটি অত্যন্ত দাহ্য এবং এর ফলে মারাত্মক শারীরিক ক্ষতি বা অগ্নিকাণ্ড ঘটতে পারে।