ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে জ্বালানির বিষয়টি এবং ভারতে অস্ত্র বিক্রির বিষয়টি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মার্ক রুবিওর আলোচনার অন্যতম বিষয় হবে বলে জানিয়েছেন পশ্চিমা গণমাধ্যম।
ট্রাম্প প্রশাসনের অধীনে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক ও শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসনে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে আলোচনা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক প্রযুক্তি উৎপাদন এবং প্রতিরক্ষা খাতের কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা হবে।
নয়াদিল্লিতে অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালসহ শীর্ষ নেতৃত্বের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চার দিনের এক আনুষ্ঠানিক সফরে ২৩ থেকে ২৬ মে ২০২৬ পর্যন্ত ভারত সফর থাকবেন।