এবি পার্টির সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ব্যাংক খাতে জবাবদিহিতা প্রতিষ্ঠার পরিবর্তে লুটপাটকারীদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ইসলামি ব্যাংক সকলের ব্যাংক তাই সরকারের উচিৎ হবে জেদাজেদির মধ্যে না গিয়ে নতুন চেয়ারম্যানকে সরিয়ে একজন গ্রহনযোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেয়া।
তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর ও সাহসী পদক্ষেপের পরিবর্তে প্রথাগত চিন্তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় যথেষ্ট নয়।
তিনি আরোও বলেন, বর্তমান প্রস্তাবিত বাজেট জনগণের জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান সংকট, শিক্ষা-স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে।