সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাঈদুজ্জামান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম এবং সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন।
এছাড়া রংপুর বিভাগের সকল মহানগর, জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা সমাবেশে অংশগ্রহণ করেন। প্রতিনিধি সমাবেশে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।