কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি সতর্ক করে বলেছেন সম্পূর্ণ গালফ অঞ্চল এখন ঝুঁকির মুখে। ইসরায়েলি হামলার জবাব দিতে হবে আঞ্চলিকভাবে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের বৈঠকের সময় ইসরায়েল হামলা চালায়। নিহত হন অন্তত ৭ জন, যার মধ্যে কাতারের দুইজন নিরাপত্তা কর্মকর্তা আছেন। কাতার একে বলেছে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ”।
এ ঘটনার পর দোহায় ছুটে যাচ্ছেন আরব নেতারা:
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ
কুয়েত ও জর্ডানের ক্রাউন প্রিন্স
বৃহস্পতিবার পৌঁছাবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ঘোষণা দিয়েছেন:
কাতারকে আমরা সীমাহীন সমর্থন দেবো, সব সক্ষমতা কাজে লাগানো হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফোনে কাতারের আমিরকে জানালেন:
এ হামলা অগ্রহণযোগ্য।
নেতানিয়াহু হুমকি দিয়েছেন: কাতারসহ যারা সন্ত্রাসীদের আশ্রয় দেবে, ভবিষ্যতে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে।
কাতারের জবাব: হামাস অফিস রাখা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অনুরোধেই, শান্তি আলোচনার অংশ হিসেবে।
এদিকে, গাজায় ইসরায়েলি বোমা হামলায় বুধবারই নিহত হয়েছেন ৭২ জন ফিলিস্তিনি। গত বছরের অক্টোবর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪,৬৫৬ জনে।
কাতারের প্রধানমন্ত্রী কঠোর মন্তব্য করেছেন:
নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তিনি প্রতিটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন।
উপসাগরে উত্তেজনা চরমে। সময় বলবে এই আগুন কোন দিকে গড়াবে…
দোহায় ইসরায়েলি হামলা, উত্তাল উপসাগরীয় রাজনীতি
Next Article হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000