ময়মনসিংহ প্রতিনিধি | ডেইলি ক্রাইসিস বিডি | ২৫ অক্টোবর ২০২৫
ময়মনসিংহ মহানগর খেলাফত মজলিস নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন “ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে, না হলে দুর্বার গণআন্দোলনে মাঠে নামবে খেলাফত মজলিস ইনশাআল্লাহ।”
শনিবার বিকেলে এক জরুরি সভায় এ ঘোষণা দেন ময়মনসিংহ মহানগর খেলাফত মজলিসের শীর্ষ নেতারা। সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অধ্যাপক আবদুল করিম। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতী জুবায়ের আহমদ, সহসভাপতি মাওলানা মশিউর রহমান, সম্মানিত সদস্য মওলানা মতিউর রহমান শেখ ও মাওলানা আতাউর রহমান লাবীব, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুজ সাকিব প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইসকন দীর্ঘদিন ধরে দেশে ধর্মীয় বিভাজন, সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দিচ্ছে। সংগঠনটি নানা জায়গায় মসজিদ ও ঐতিহ্যবাহী স্থানে আক্রমণ, ভূমি দখল ও স্থানীয় জনগণের ওপর চাপ প্রয়োগ করছে যা একটি স্বাধীন ও শান্তিপ্রিয় দেশে কখনোই বরদাশতযোগ্য নয়।
নেতৃবৃন্দ আরও বলেন,
ইসকনের নামে যারা ইসলামের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তবে খেলাফত মজলিস মাঠে নেমে শান্তিপূর্ণ কিন্তু দুর্বার আন্দোলনের ডাক দেবে।”
সভায় ময়মনসিংহসহ সারাদেশে খেলাফত মজলিসের নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানানো হয় এবং মুসলিম উম্মাহর ঐক্য রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।