রাজধানীতে রাজনৈতিক পোস্টার ও ব্যানারের এক কুৎসিত প্রদর্শনী চলছে। এই অসভ্য সংস্কৃতির অবসানে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টা দরকার।
প্রায় প্রতিটি রাজনৈতিক পোস্টার ও ব্যানারের সাথে রয়েছে আয়কর বহির্ভূত আয়, অবৈধ আয় কিংবা চাঁদাবাজির সম্পর্ক।
অন্তত পরিবেশ দূষণ থেকে নগরকে বাঁচাতে হলেও পোস্টার ও ব্যানারের অসভ্য সংস্কৃতির অবসান দরকার।
- নগর প্রশাসন স্থান নির্ধারণ করে দেবে।
- রাজনৈতিক দল গুলো তাদের একটি কমিটির মাধ্যমে পোস্টার ও ব্যানার অনুমোদন করবে। যাতে দলের কেউ অনুমোদনহীন প্রচারে কিংবা এর মাধ্যমে চাঁদাবাজিতে না জড়াতে পারে।
- পোস্টার ও ব্যানারের লাইফ টাইম থাকবে, সময় এবং স্থান নির্ধারণ করা থাকবে, এর পরে সেটা নিজ নিজ দায়িত্বে সরাতে হবে।
- পোস্টার ও ব্যানারের সাথে নগর প্রশাসনকে একটা ভ্যাট, ক্লিনিং ফি এবং ড্রেন ম্যানেজমেন্ট কস্ট দিতে হবে।
- পরিবেশ মন্ত্রণালয় চাইলে প্রতিটি পোস্টার ও ব্যানারের সাথে পরিবেশ কর বা কার্বন কর নির্ধারণ করতে পারে।
নগরকে এখানে বসবাসরত পশু পাখি, প্রাণীকুল এবং নাগরিকের জন্য বাসযোগ্য করার সৎ ও আন্তরিক প্রচেষ্টা দরকার সবার তরফ থেকেই।