১৬ ডিসেম্বরের পরে বিদেশ থেকে আনা মোবাইল ফোন রেজিষ্ট্রেশন করতে হবে। এটা সারাবিশ্বের সাধারণ নিয়ম। এর সাথে সিমের ভুল রেজিস্ট্রেশন/eKYC, এমএফএস রেজিস্ট্রেশন/eKYC, সিম সংক্রান্ত অপরাধ, মোবাইল ফাইন্যান্সিং সংক্রান্ত অপরাধ, অনলাইন জুয়া ও স্ক্যামিং, অবৈধ ক্লোন ফোন সংক্রান্ত অপরাধ, প্যাটেন্ট ও প্রযুক্তিগত বিভিন্ন রয়েলিটি না দেওয়া, আরকর ও শুল্ক ফাঁকি, ভারত ও চীন থেকে অবৈধ আনবক্সড মোবাইল ফোন আমদানি বন্ধ, লাগেজ পার্টি ও সীমান্ত চোরাচালান বন্ধ, স্থানীয় হ্যান্ডসেট উৎপাদন শিল্পকে সুরক্ষা সহ নানাবিধ বিষয় জড়িত।
আপনি নিয়ম মেনে বিদেশ থেকে ফোন আনবেন, সেটা নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন।
আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম যদি থাকে, ক্লোন করা হয়নি, এমন ফোনে ব্যবহার করলে কখনই ঝামেলায় পড়বেন না। তাই সিম সব সময় নিজের নামে রেজিস্ট্রেশন রাখুন।
আপনার ব্যবহার করা সিমটা নিজের নামে থাকলে, রেজিস্ট্রেশন পদ্ধতি খুব সহজ।
আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত ও চোরাচালানকৃত ফোন বন্ধ করব।
প্রবাসীরা বাইরে থেকে নিয়ম মেনে একটি বা দুটি ফোন ফ্রি আনবেন, নিয়ম মেনে রেজিস্ট্রেশন করবেন। কোন ঝামেলা হবে না। দুটির বেশি ফোনের ক্ষেত্রে এনবিয়ারের আলাদা নিয়ম রয়েছে, একটা ফি দিতে হয়, এটা পুরনো নিয়ম।
রেজিস্ট্রেশন, ডি-রেজিস্ট্রেশন এবং রি-রেজিস্ট্রেশন পদ্ধতি সমূহ কিভাবে সাধারণ নাগরিকদের জন্য সহজ করা যায়, সে বিষয়ে যৌক্তিক পরামর্শ দিন।