ময়মনসিংহে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুর রহমান। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজনীয় জনস্বার্থে তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
নতুন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান প্রশাসন ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি বিভিন্ন দপ্তর ও মাঠ প্রশাসনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ে কর্মরত অবস্থায় কৃষি খাতের ডিজিটাল অগ্রগতি ও সেবা ব্যবস্থাপনায় তাঁর বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ময়মনসিংহে দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসনের চলমান উন্নয়ন, সেবা প্রদান ব্যবস্থার স্বচ্ছতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিতকরণে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
জেলা প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন মহল নতুন ডিসির প্রতি সহযোগিতার আশ্বাস জানিয়েছেন।