আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে আট দলীয় জোটের প্রার্থীরা যৌথভাবে মাঠে নেমে শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। নির্বাচনী এলাকায় জোটের এই সমন্বিত প্রচারণা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এই জোটে অংশ নিয়েছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন,
বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী মুফতি মুহাম্মদউল্লাহ,
ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী মুফতি গোলাম মাওলা,
খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা মতিউর রহমান।
চার দলের নেতাকর্মীরা একজোট হয়ে মাঠের প্রচারণা পরিচালনা করছেন। তারা জানান, ময়মনসিংহ-২ আসনে ইসলামী মূল্যবোধ, ন্যায়নিষ্ঠ রাজনীতি ও জনগণের অপেক্ষার একটি বাস্তবসম্মত বিকল্প তুলে ধরতে তারা সমন্বিতভাবে কাজ করছেন।
নেতাদের ভাষ্য, প্রতিটি অঞ্চলে গণসংযোগ, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের পরামর্শ সবকিছুই জোটগতভাবে সম্পন্ন করা হচ্ছে। এতে নির্বাচনী মাঠে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
জোটের ঐক্যবদ্ধ এই প্রচারণা এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আট দলীয় জোটের এই সমন্বয় ময়মনসিংহ-২ আসনে ইসলামী রাজনীতির পক্ষে একটি প্রভাবশালী অবস্থান তৈরি করতে পারে।
নেতারা আশা প্রকাশ করেছেন জনগণের সমর্থন ও আস্থা নিয়ে তারা এ আসনে শান্তি, উন্নয়ন ও নীতিনিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।