আজ (বৃহস্পতিবার) বরগুনায় অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীফ হুইপ বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ থাকে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং লেখাপড়ায়ও ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলা বিশেষ সুযোগ সৃষ্টি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। তাই শিশুদের মেধা ও মনন বিকাশে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।