বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবাগত দল নোয়াখালীর সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানি পেসার
ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ প্রথমবার অংশ নেওয়া নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস কঠিন সূচনার পর ধারাবাহিক জয়ে আশাবাদ তৈরি করেছে। পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ দলের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বলেছেন, পরের মৌসুমে নোয়াখালী চ্যাম্পিয়ন হতে পারবে।
নোবছর প্রথম ছয় ম্যাচে হারের মুখোমুখি হওয়া নোয়াখালী এক্সপ্রেস সপ্তম ম্যাচে প্রথম জয় তুলে নেয়ার পর ধারাবাহিক জয়ের ছন্দ ধরে রেখেছে। বর্তমানে দলটির এখনও প্লে-অফে খেলার সম্ভাবনা রয়েছে।
দলের পাকিস্তানি পেসার ইহসানউল্লাহ বলেন,
“খুব ভালো লাগছে, আবার বাংলাদেশে এসেছি। ভীষণ মজা করছি। আমাদের সমর্থকদের জন্য ভালো লাগছে—আমরা পরপর দুটি ম্যাচ জিতেছি। সামনে আরও দুটি ম্যাচ আছে। যদি রান রেট ভালো থাকে, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারব। রংপুর ও ঢাকার ম্যাচে যদি ঢাকা জেতে, তাহলে আমাদের সুযোগ থাকবে।”
তিনি আরও যোগ করেন,
“বিপিএলে ওরা মাত্র এসেছে, নতুন দল। শেষটা ভালো হবে ইনশাআল্লাহ। এই মৌসুমে চ্যাম্পিয়ন না হলেও পরের মৌসুমে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ।”
নোয়াখালী এক্সপ্রেসের তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দিপু-র ভূয়সী প্রশংসা করেন ইহসানউল্লাহ। তিনি বলেন,
“আমাদের দলে দিপু নামে একজন ব্যাটার আছে, ওকে আমার অনেক পছন্দ।”
এছাড়া দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন-এর ফ্রেন্ডলি ও পরিবেশবান্ধব প্রশংসা করেছেন। তিনি বলেন,
“প্রধান কোচ খুবই ফ্রেন্ডলি। তিনি দলে দারুণ পরিবেশ বজায় রাখেন।”