ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে ২ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
একইসঙ্গে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছে ডাকসুর ভিপি।
ডাকসুর ভিপি আরও বলেন, ডাকসুতে নির্বাচিত হওয়ার পর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো সংস্কার ও খেলাধুলার পরিসর বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যেই সেন্ট্রাল ফিল্ডের সংস্কার কাজ সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র ও ক্রিকেট গ্রাউন্ডকে একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব কেন্দ্রে রূপান্তর করা সম্ভব হবে।