ঢাকা | ০৪ মার্চ ২০২৬
ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার সকালে অ্যাডভোকেট গোলাম কিবরিয়া সহ ছয়জন সুপ্রিম কোর্টের আইনজীবী রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।
নিয়োগপ্রাপ্ত ছয় প্রশাসক হলেন—
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান
- খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
- সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
- গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার
রিটের মাধ্যমে আবেদনকারীরা দাবি করছেন, প্রশাসক নিয়োগ প্রক্রিয়া ও সিদ্ধান্তে আইনগত অসঙ্গতি রয়েছে এবং তা পুনঃপরীক্ষার প্রয়োজন।