ট্রুথ সোশ্যালয়ে একটি নতুন পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানি আলোচকরা খুবই ভিন্ন এবং “অদ্ভুত”। তারা একটি চুক্তি করার জন্য আমাদের কাছে “মিনতি” করছে, যা তাদের করাই উচিত, কারণ ইরান সামরিকভাবে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং তাদের ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তবুও তারা প্রকাশ্যে বলছে যে তারা কেবল “আমাদের প্রস্তাব বিবেচনা করছে”। এটা সত্যি নয়!!
তিনি আরও বলেন অতি শীঘ্রই ইরানকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ একবার আমাদের সিদ্ধান্ত হয়ে গেলে আর ফিরে আসার কোনো উপায় থাকবে না, এবং পরিস্থিতি মোটেও সুখকর হবে না ইরানের জন্য বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।