বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে আবারও দেশপ্রেম, ঐক্য এবং জাতীয় চেতনার বার্তা নিয়ে সামনে এসেছেন প্রথম সারির জুলাই যোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ (অবঃ)।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রেরণাদায়ক বার্তায় তিনি আহ্বান জানিয়েছেন দলীয় বিভাজন ভুলে, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ হতে।
তার পোস্টে তিনি লিখেছেন
দলপ্রেম বা নেতা-প্রীতি নয়, এখন সময় সমগ্র জাতির এক হওয়ার। দেশকে ভালোবাসুন, দেশের স্বার্থকে আগে রাখুন। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, যারা বিদেশি স্বার্থে কাজ করছে— তাদের চিহ্নিত করুন। প্রতিটি নাগরিকের দায়িত্ব দেশের স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করা। এটা ফরজ একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে।”
ফেরদৌস আজিজের এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে দেশপ্রেম ও ঐক্যের জোয়ার সৃষ্টি করেছে।
একজন জুলাই যুদ্ধা তার অবদান ও পরবর্তী সময়ে দেশপ্রেমে অনুপ্রাণিত বক্তব্যসমূহ তাকে এক অনন্য নেতৃত্বের প্রতীক করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, তার এই আহ্বান জাতির জন্য এক নতুন অনুপ্রেরণার বাতিঘর যা মানুষকে বিভক্ত নয়, বরং ঐক্যবদ্ধ হতে আহ্বান জানায়।
জাতীয় পর্যবেক্ষকরা মনে করেন, ফেরদৌস আজিজের এই বক্তব্যে যে সততা ও আন্তরিকতা প্রকাশ পেয়েছে, তা বাংলাদেশের প্রতিটি নাগরিকের মধ্যে দেশের প্রতি দায়িত্ববোধ ও আত্মসম্মানবোধ আরও গভীর করবে।
এই দেশ আমাদের, এই স্বাধীনতা আমাদের, এই দায়িত্বও আমাদের এই বাণীই আজ জাতির সম্মিলিত শপথে পরিণত হচ্ছে।
দেশের স্বাধীনতা, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার এই আহ্বান আজ শুধু একটি ফেসবুক পোস্ট নয় এটি এক নতুন জাতীয় জাগরণের সঙ্কেত, যা বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক হৃদয়ে আলো ছড়াচ্ছে।