ডেসকো আধুনিক প্রযুক্তি ও গ্রাহকসেবা কেন্দ্রিক নীতিতে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে আরও কার্যকর করছে
ঢাকা, বাংলাদেশ — ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বোর্ড চেয়ারম্যান ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া বলেন, প্রতিষ্ঠানটি কেবল বিদ্যুৎ বিতরণেই সীমাবদ্ধ না থেকে আর্থিক ও পরিচালনাগত সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকের আস্থা অর্জনে কাজ করছে।
সভা অনুষ্ঠিত হয় শনিবার সকাল ১০টায় নিকুঞ্জস্থ ঢাকা রিজেন্সি হোটেলে। ডেসকো চেয়ারম্যান বলেন, “পূর্ববর্তী বছরের তুলনায় নীট লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রাহকসংখ্যার ধারাবাহিক বৃদ্ধিই ডেসকোর প্রতি জনগণের আস্থা ও নির্ভরতার প্রমাণ বহন করছে।”
ডেসকো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকসেবা উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে। সভায় উল্লেখ করা হয়:
- স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন
- ডিজিটাল বিলিং ও অনলাইন পেমেন্ট সেবা
- মোবাইল অ্যাপস, কল সেন্টার ও এসএমএস-ভিত্তিক তথ্যসেবা
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (এনডিসি, পিএসসি অবঃ) বলেন, “ডেসকো নবায়নযোগ্য জ্বালানির গ্রিড সংযোগ বৃদ্ধি এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে সবুজ প্রবৃদ্ধি নিশ্চিত করছে। সরকারী পরিকল্পনার অংশ হিসেবে একটি স্থিতিস্থাপক ও ভবিষ্যতমুখী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলা আমাদের অগ্রাধিকার।”
সভায় অন্যান্য বোর্ড সদস্য ও শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডাররা বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ উপস্থাপন করেন এবং চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে উত্তর প্রদান করেন।