প্রকাশ : ৩০ মার্চ ২০২৬
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সোমবার বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন জানান, দুদকের সহকারি পরিচালক মাহমুদুল হাসান পৃথক দুটি আবেদন করেন, যাতে আদালতকে বলা হয় যে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী করদাতা।
আবেদনে উল্লেখ করা হয়, মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মূল আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র ও তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে নথি জব্দের আদেশ দেন। এর আগে গত ৬ মে আদালত আব্দুল হান্নানের সম্পদ জব্দের আদেশ দিয়েছিলেন।