প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শুক্রবার বিকেলে তার নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু করেছে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
আয়োজকরা জানিয়েছেন, এই ইশতেহার আগামী জাতীয় নির্বাচনে বিএনপির দিকনির্দেশনা ও প্রতিশ্রুতিগুলি সাধারণ জনগণকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান চলাকালীন সময়ে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং ইশতেহারের মূল বিষয়াবলি তুলে ধরবেন।