সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান
নোয়াখালী — ১৮ জানুয়ারি ২০২৬
রিয়াজ উদ্দিন রুবেল
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালী জেলায় বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত ১১ জন পুলিশ সদস্যকে এএসআই (নিরস্ত্র) পদে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।
আজ বেলা ১১টা নোয়াখালী পুলিশ লাইন্সে অবস্থিত শহীদ কনস্টেবল মনিরুল হক হলে এ র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত নোয়াখালী জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল পদ থেকে ১১ জন পুলিশ সদস্যকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন—
এনামুল হাসান শাকিল, আমেনা বেগম মর্জিনা, মোহাম্মদ মেহেদী হাসান শুভ, মো. নয়ন হোসেন, আলা উদ্দীন, মর্জিনা বেগম, মাইন উদ্দীন, মোহাম্মদ ইকবাল হোসাইন, নির্মল চন্দ্র নাথ, হারুন-অর-রশিদ ও আমির হোসেন।
অনুষ্ঠানে নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব টি. এম. মোশাররফ হোসেন মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী, জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পদোন্নতির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে এবং নোয়াখালী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।