রাজধানীতে বেসরকারি স্কুল শিক্ষকদের উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মো. আবু সাদিক কায়েম। তিনি এই ঘটনাকে “ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন” বলে আখ্যা দিয়েছেন।
ভিপি আবু সাদিক বলেন,
“শিক্ষকেরা কোনো অপরাধ করেননি। তারা তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছিলেন। অথচ প্রশাসন তাদের ওপর যে হামলা চালিয়েছে তা একেবারে বর্বরোচিত। যারা জ্ঞান দেন, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন, সেই শিক্ষকদের ওপর হাত তোলা মানে জাতির ভবিষ্যতের ওপর আঘাত করা।”
তিনি আরও বলেন,
“এই দেশে শিক্ষাখাতে সবচেয়ে কম অর্থ বরাদ্দ দেওয়া হয়। অন্য অনেক দেশে যেখানে ১৫ থেকে ২০ শতাংশ বাজেট শিক্ষা খাতে ব্যয় হয়, সেখানে বাংলাদেশে তা ১০ শতাংশের নিচে। এটা লজ্জাজনক।”
শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, তাদের দাবি ছিল তিন দফা—
- আবাসন ও চিকিৎসা ভাতা বৃদ্ধি,
- বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার,
- শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল।
কিন্তু দাবি মেনে নেওয়ার পরিবর্তে আন্দোলন