মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে এ মন্তব্য করেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই তিনিও তাই চেয়েছিলেন। অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
তিনি জানান, তার দল বিশ্বাস করে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন বয়সী শতাধিক তরুণ ও কিশোর অংশ নেয়।