ডক্টর মাহমুদা মিতু ফেসবুকের একটি স্ট্যাটাসে তিনি বলেন
আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইন শা আল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঠালিয়া রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইলো।
আমি ইনশাআল্লাহ গনভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারণায় ঝালকাঠি ১ এ থাকবো। আপনারা যারা আমার সাথে প্রচারণায় থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন সে সুযোগ এখনো আছে | আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকবো।
ঝালকাঠির ১ আসনের গণমানুষের ভোট, দাঁড়িপাল্লার পক্ষে হোক।