১০ কাঠা জমিতে ১২ তলা আবাসিক ভবন নির্মাণ, প্রতিটি ইউনিট ১৪৫০ বর্গফুট
ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬
রাজধানীর আশকোনায় অবস্থিত এয়ারপোর্ট গ্রীন সিটিতে একটি আবাসিক প্রকল্পে স্বল্প সংখ্যক জমির শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১০ কাঠা জমির ওপর B+G+12 তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নির্মাণ করা হবে। ভবনটিতে প্রতি ফ্লোরে চারটি করে ইউনিট থাকবে। প্রতিটি ইউনিটের আয়তন হবে প্রায় ১৪৫০ বর্গফুট (+/-)।
প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম, তিনটি বাথরুম, তিনটি বারান্দা, একটি কিচেন, ড্রয়িং ও ডাইনিং স্পেসসহ আধুনিক নকশায় আবাসন সুবিধা নিশ্চিত করা হবে। পাশাপাশি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রাখা হয়েছে।
প্রকল্পটি ৪০ ফিট প্রশস্ত মেইন রোডসংলগ্ন এলাকায় অবস্থিত। এছাড়া প্রকল্পের ভেতরে রয়েছে ২০ ফিট প্রশস্ত অভ্যন্তরীণ সড়ক, যা যাতায়াতকে আরও সহজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জমির শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৬ লাখ ৫০ হাজার টাকা। আগ্রহী ক্রেতারা বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে পারবেন।