বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করা প্রত্যেক কর্মীর দায়িত্ব। ব্যক্তি স্বার্থে দলের নির্দেশ অমান্যকারীরা শুধু দলকেই নয়, দেশনায়ক তারেক রহমানকেও অবজ্ঞা করছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাবিব বলেন,
যারা তারেক রহমানের নির্দেশ মানে না, তারা মূলত তার বাপকেও মানে না। বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করাই হবে আমাদের মুখ্য লক্ষ্য।”
তিনি আরও বলেন, বিএনপিকে পরাজিত করতে আগামী দিনে নানা ষড়যন্ত্র ও বিরোধিতা হবে। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান হামদু মেম্বার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজান আলী।
এসময় উপস্থিত ছিলেন
- ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার,
- সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস,
- উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন,
- উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রকি,
- উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন,
- পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী সমাবেশে যোগ দেন।